সংবাদ শিরোনাম ::
বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, আবেদন করা যাবে ঘরে বসেই ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে দেওয়ায় প্রাণ গেল দুই যাত্রীর খাল পরিষ্কারে পানিতে নেমে প্রশংসায় ভান্ডারিয়ার ইউএনও বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত,প্রধান অতিথি সংসদ সদস্য ডা.জাহিদ হোসেন

জিয়া অন্তঃপ্রাণ মাহাবুব শিকদার হলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ১৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি

মাহাবুব শিকদার আপদামস্তক জাতীয়তাবাদী আদর্শের জিয়া অন্তঃপ্রাণ এক অগ্রসৈনিক। প্রায় তিন দশক ধরে তিনি এ আদর্শ ধারণ ও লালন করেন। তৃনমূল থেকে উঠে আসা মাহাবুব শিকদারের স্কুল জীবনে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে হাতে খড়ি। ৯০ দশকের মাঝামাঝি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ডাকসাইটেের নেতা মাহাবুব শিকদার তার অমিত সাহস, মেধা-মনন, সাংগঠনিক দক্ষতা ও বিচক্ষনতায় পরবর্তীতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক পদ অলঙ্কিত করেন।
২০০১-০৬ বিএনপি জোট সরকার আমলে তৎকালীণ বিএনপি চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্নেহসাহর্যে যাওয়ার সৌভাগ্য ঘটে তার। অসীম সাহস,মেধা ও সাংগঠনিক দক্ষতায় কালক্রমে তিনি বিএনপির কেন্দ্রীয় নেতাদের স্নেহসান্নিধ্য লাভ করে আস্থাভাজনে পরিণত হন।
ওয়ান ইলেভেন সরকার ও আওয়ামী লীগ সরকার আমলের গত ১৭ বছর রাজধানীতে বিএনপির সব আন্দোলন সংগ্রামে তিনি সন্মূখ সারিতে ছিলেন। এ কারনে তাকে অসংখ্য রাজনৈতিক হয়রাণিমূলক মামলার আসামী হতে হয়েছে। জেল-জুলুম হুলিয়ার শিকার হয়েও দমে জাননি তিনি। জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনেও রাখেন বিশেষ ভূমিকা। সম্প্রতি তিনি তার দীর্ঘ ত্যাগ-তিতিক্ষার পুরস্কার পেয়েছেন। সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে তাকে সদস্য (সহ-সাধারণ সম্পাদক পদ মর্যাদা) করা হয়েছে।
রাজপথ কাঁপানো সাবেক ছাত্রনেতা ও বর্তমানে যুবনেতা মাহাবুব শিকদার ইতিহাস-ঐতিহ্য ও জ্ঞানী-গুণীর চারণভূমি বরিশালের বানারীপাড়া উপজেলার সন্তান। বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে। নবগঠিত এই কেন্দ্রীয় কমিটিতে মাহাবুব শিকদার সদস্য (
সহ-সাধারণ সম্পাদক পদ মর্যাদা) পদে স্থান পেয়েছেন। মাহাবুব শিকদার এ পদ পেয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের প্রতি অনিঃশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে তার ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালণের প্রত্যয় ব্যক্ত করেন।
প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম বানারীপাড়া উপজেলার কোনও সন্তান কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পেলেন।ফলে দলীয় নেতা-কর্মী ও সমর্থকসহ এলাকাবাসী দারুন উচ্ছ্বসিত। তাঁর নেতৃত্বে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে স্থানীয় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জিয়া অন্তঃপ্রাণ মাহাবুব শিকদার হলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক

আপডেট সময় : ০৫:১৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬