বিজয়নগর এর পক্ষে বিশ্ব পরিবেশ দিবস পালিত
- আপডেট সময় : ০৬:৩০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৪ বার পড়া হয়েছে

হুসাইন মোহাম্মদ +রুবেল) বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপ
জেলায় তরী বাংলাদেশ এর আয়োজনে প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটির পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবসে র্যালী, আলোচনা সভা ও বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হয়েছে।
৫ই জুন (শুক্রবার) বেলা ১১টায় উপজেলার মডেল মসজিদের হলরুমে সাংবাদিক, হুসাইন মোহাম্মদ রুবেল এর সঞ্চালনায় ও আহ্বায়ক সাদেকুল ইসলাম ভূঁইয়া এর সভাপতিত্বে ও সদস্য সচিব আলমগীর হোসেন এর স্বাগত বক্তব্যে, প্রধান অতিথি ছিলেন, বিজয়নগর থানার সেকেন্ড অফিসার এসআই নাফিজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব বিজয়নগর এর সভাপতি, সূর্য শপথ পত্রিকার সম্পাদক সারোয়ার হাজারী পলাশ ও সাধারণ সম্পাদক জিহাদুল হক বাবু। সংগঠনের সদস্য লোকমান কাজী, মনজুরুল হক খোকন, পারভেজ মিয়া, ওসমান, ফারুক মিয়া, ডিএসবি ইকরাম হোসেন, মাওলানা, ইয়াকুব সহ প্রমুখ।
এ সময় প্রত্যেক বক্তারাই পরিবেশ রক্ষায় সকল নাগরিককে সচেতন ভূমিকা পালনে বেশি করে গাছ লাগাতে হবে। প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলে, খাল বিল নদী নালা জলাশয় দূষণমুক্ত রাখার আহ্বান করেন।
সভা শেষে একটি র্যালী বের হয় এবং বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হয়েছে।



















