২৫ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি, সোমবার, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযান ১৬৬ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, প্রতারণার শিকার লিজা সিদ্দিক দম্পতি কাগজে ছুটিতে থাকলে বাস্তবে ছিলেন কারাগারে কেদারপুরে ঈদ উপহারের চাল পেল ১৪৯৪ টি পরিবার বাবুগঞ্জে ইউপি প্রশাসকের বিরুদ্ধে ফেসবুক লাইভে অনিয়মের অভিযোগ, পাল্টা ‘অপপ্রচার’ দাবি প্রশাসকের। ঘোড়াঘাটে ট্রাকের চাপায় প্রাণ গেল ৩ যুবকের দেহেরগতি ইউনিয়ন চেয়ারম্যান পদে মোঃ আবদুল আলিমের প্রার্থীতা ঘোষণা, জনগণের পাশে থাকার অঙ্গীকার। গলাচিপায় রামিসা হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি ঐক্যবদ্ধ থাকলে জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব : জয়নুল আবেদিন।
বিএনপি ঐক্যবদ্ধ থাকলে জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব : জয়নুল আবেদিন।

বিএনপি ঐক্যবদ্ধ থাকলে জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব : জয়নুল আবেদিন।

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন বলেছেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি উল্লেখ করে তিনি বলেন, সংগঠনকে আরও গতিশীল করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

শুক্রবার (২২ মে) বিকেল ৫টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাবুগঞ্জ উপজেলা শাখার আওতাধীন ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দকে নিয়ে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ও বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলকে সুসংগঠিত করতে তৃণমূল নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। পাশাপাশি জনগণের পাশে থেকে গণমুখী রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, অতিরিক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ আলী রবি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ করিম হাওলাদার, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাদশা, আরিফুল রহমান শিমুল সিকদার, এবিএম মোস্তাফিজুর রহমান ফারুক মাস্টার, বরিশাল জেলা মহিলা দল নেত্রী রেশমা রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন হিমেল, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামাল হাওলাদার, মাধবপাশার সভাপতি ওয়াহিদুল ইসলাম খান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি দুলাল চন্দ্র সাহা, শ্রমিক দল সভাপতি ফরিদ হোসেন, কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন তালুকদার, বাবুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন ও সদস্য সচিব আরাফাত হোসেন মৃধা।

এসময় বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019