সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

দর্শনার ভুট্টা ক্ষেতে নাবালিকাকে ধর্ষণ, ভিডিও ধারণ ও ফেবুতে প্রচারে ২ জন আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গার
দর্শনা থানার কুন্দিপুর গ্রামের বেলে মাঠে এক নাবালিকাকে গলায় চাকু ধরে ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণের ঘটনা, ভিডিও চিত্র মোবাইল ফোনে ধারণ ও স্যোসাল মিডিয়ায় ছেড়ে দেবার অভিযুক্ত ২ সহযোগীকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া অভিযুক্ত মিরাজকে গ্রেফতারের চেষ্টা চলছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুই মাস আগে দর্শনা থানার নেহালপুর ইউনিয়নের কুন্দিপুর গ্রামের ৩ বন্ধু মিলে ওই নাবালিকা মেয়েটিকে গলায় চাকু ধরে একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায়। সেখানে হাবিল মিয়ার ছেলে মিরাজ (২৫)মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় আব্দুস সামাদের ছেলে পলাশ(২৫) জোরপূর্বক ধর্ষণের পুরো ঘটনাটি নিজের মোবাইলে ভিডিও ধারণ করে এবং হোসেন আলীর ছেলে জনি(২৩) পাহারায় থাকে। ঘটনার দুই মাস পর গত তিন দিন আগে মোবাইল ফোনে ধারণকৃত ধর্ষণের ওই ভিডিওটি গ্রামের বিভিন্ন মানুষের ফোনে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে এলাকায় তুমুল ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশ তৎপর হয়ে ওঠে। বুধবার সন্ধ্যায় দর্শনা থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ভিডিও ধারণকারী পলাশ এবং পাহারাদার জনিকে গ্রেফতার করে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হিমেল রানা জানান, ঘটনার সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনাস্থল চুয়াডাঙ্গা সদর থানা এলাকার মধ্যে হওয়ায় মামলাটি সদর থানাতেই দায়ের করা হয়েছে এবং আসামিদের সেখানে হস্তান্তর করা হয়েছে। সদর থানা পুলিশ মূল অপরাধী মিরাজকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শনার ভুট্টা ক্ষেতে নাবালিকাকে ধর্ষণ, ভিডিও ধারণ ও ফেবুতে প্রচারে ২ জন আটক

আপডেট সময় : ০৯:৩৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬