সংবাদ শিরোনাম ::
জীবননগরে ৪ মাদক ব্যবসায়ী আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:২৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ১২৪ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিভিন্ন গ্রামে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।পরে আটককৃত মাদক ব্যবসায়ীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বুধবার রাত ১ থেকে ৩ টা পর্যন্ত জীবননগর থানা পুলিশ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী বিভিন্ন মাদক মামলার পলাতক জীবননগর উপজেলার উথলী গ্রামের মহিউদ্দিনের ছেলে নাসির উদ্দিন জুড়োন(৫০),লক্ষ্মীপুর গ্রামের মানিক শাহার ছেলে রেজাউল শাহা(২৮),আব্দুর রহিমের ছেলে উজির আলী(৫৮) ও নতুনপাড়ার ফরজন আলীর ছেলে সোহরাব হোসেন(৫০)কে গ্রেফতার করে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, আটককৃত সকল আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
























