২০ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি, বুধবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় ভোর রাতে আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্র’র মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ২টায় ফার্মপাড়ার আলম হোসেনের কলেজ পড়ুয়া ছেলে সাদ্দাম হোসেন(২৪) ঝড়-বৃষ্টির মধ্যে চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলওয়ে স্টেশন সংলগ্ন বিএডিসি ফার্ম এলাকায় আম কুড়াতে যায়। এ সময় সেখানে ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত স্পর্শ লেগে গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক জুনায়েদ বলেন, রাত আড়াইটার দিকে সাদ্দামকে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা। পরিক্ষা-নিরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই সাদ্দাম হোসেনের মৃত্যু হয়েছে।চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।