সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

তেঁতুলিয়ায় লাভজনক দুগ্ধ খামার ব্যবস্থাপনায় খামারিদের প্রশিক্ষন কর্মশালা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ দুগ্ধ খামার পর্যায়ে দক্ষতা বৃদ্ধি ও আয় বৃদ্ধি নিশ্চিতকরণে খামারিদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে উপজেলা শালবাহান বাজারে রজনীগন্ধা যুব সংঘের হলরুমে কর্মশালার আয়োজন করা হয়।
অধিক দুধ উৎপাদন, গাভী পালন ও লাভজনক খামার গঠন কৃষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার গবাদিপশু খামারিরা অংশগ্রহণ করেন। গৃহ পর্যায়ে দুগ্ধ গাভী পালন সংক্রান্ত খাদ্য ব্যবস্থাপনা, প্রজনন, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা এবং রেকর্ড সংরক্ষণ বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ, পঞ্চগড়ের এরিয়া সেলস ম্যানেজার আবু সায়েম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেনারি সার্জন ডা: আক্তারুজ্জামান।
বক্তারা বলেন, আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে গাভীর সঠিক যত্ন, উন্নত প্রজনন পদ্ধতি এবং কার্যকর স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারের লাভজনকতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব।
প্রশিক্ষণে দুধ উৎপাদন বৃদ্ধি, রোগ নিয়ন্ত্রণ, সঠিক প্রজনন ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্ন খামার পরিচালনা এবং লাভ বৃদ্ধির বিভিন্ন কৌশল হাতে-কলমে উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়ায় লাভজনক দুগ্ধ খামার ব্যবস্থাপনায় খামারিদের প্রশিক্ষন কর্মশালা

আপডেট সময় : ০১:০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬