সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

ধর্ষণের চেষ্টা ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, প্রতিবেশী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোহনপুর এলাকায় ছয় বছর বয়সী শিশু নিশাত জাহান হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।

নিহত শিশুর পরিবার জানায়, গত ১৫ এপ্রিল দুপুরে নিজ বাড়ি থেকে চিপস কিনতে বের হয়ে নিখোঁজ হয় নিশাত। পরে ১৭ এপ্রিল বাড়ির পাশের ঝোপ থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিশুটির মা আকলিমা আক্তার শনিবার (১৮ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। একই দিন বিকেলে প্রতিবেশী অটোরিকশা চালক মো. ইছা মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

পিবিআই জানায়, জিজ্ঞাসাবাদে ইছা মিয়া হত্যার দায় স্বীকার করেছেন। তিনি স্বীকার করেন, শিশুটিকে নিয়ে তিনি বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করেন এবং পরে নির্জন স্থানে নিয়ে যান।

তার ভাষ্য অনুযায়ী, সেখানে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হলে এবং বিষয়টি জানাজানি হওয়ার আশঙ্কায় তিনি শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করেন। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন এবং তার ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন।

এ ব্যাপারে শিশুটির নানা লোকমান হোসেন জানান, নাতনির সঙ্গে যে ঘটনা ঘটেছে, এমন ঘটনা যেন আর কোনো শিশুর সঙ্গে না ঘটে। আমরা তার বিচার দাবি করছি। ফাঁসি না হওয়া পর্যন্ত ঘাতকের ক্ষমা নেই।

এ ঘটনায় পিবিআই পুলিশ সুপার শচীন চাকমা জানান, ঘাতক শিশুটিকে নিয়ে যে সব জায়গায় গিয়েছে, আমরা সবগুলো স্পট পরিদর্শন করেছি। মূলত সে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ এবং ঘটনাটি শিশুটির পরিবারের সদস্যরা জেনে ফেলার ভয়েই তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে ঝোপের মাঝে ফেলে দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ধর্ষণের চেষ্টা ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, প্রতিবেশী গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৪৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬