সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

বাবুগঞ্জে অবৈধ জ্বালানি মজুদবিরোধী অভিযান: ৩ হাজার লিটার তেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৪:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুদকারীদের বিরুদ্ধে প্রশাসনের ধারাবাহিক অভিযানে নতুন করে ৩ হাজার লিটার তেল জব্দ করা হয়েছে। একই সঙ্গে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে উপজেলায় অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে প্রশাসনের তৎপরতা বাড়লেও একটি অসাধু চক্র বিভিন্ন উপায়ে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রশাসনের একের পর এক অভিযানে শত শত লিটার তেল জব্দ ও জরিমানা করা হলেও পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না এ অবৈধ বাণিজ্য।

রোববার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার মীরগঞ্জ ফেরিঘাটের পূর্ব পাশে অভিযান পরিচালনা করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ‘মেসার্স হাওলাদার স্টোর’ ও ‘সিকদার স্টোর’ নামে দুটি প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়।

এ সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির অভিযোগে ডিলার আঃ কুদ্দুস হাওলাদার ও মোঃ সাইদুর রহমান শিকদারকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে তাদের দোকান থেকে ২ হাজার ৪০০ লিটার ডিজেল ও ৬০০ লিটার পেট্রোলসহ মোট ৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল নিলামের মাধ্যমে স্থানীয় ট্রলার, ট্রাক্টর, স্পিডবোট ও আলফা চালকদের কাছে বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ ৩ লাখ ৯ হাজার ৬০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

গোয়েন্দা সূত্র জানায়, অভিযুক্তরা বরিশাল নগরের লঞ্চঘাট এলাকার একটি ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করে বাবুগঞ্জে এনে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছিলেন।

অভিযানে জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসন এবং বাবুগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ জ্বালানি মজুদ ও কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে অবৈধ জ্বালানি মজুদবিরোধী অভিযান: ৩ হাজার লিটার তেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা।

আপডেট সময় : ০৬:৪৪:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬