সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই ফের ডিমলায় ৬ বছরের শিশু ধর্ষণ,গ্রেপ্তার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রাইম রিপোর্টার।।নীলফামারীর ডিমলায় নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ অভিযোগের ৪৮ ঘন্টা না পেরুতেই ফের ৬ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে।এ ঘটনার মামলার একমাত্র আসামি সাড়ে ১৪ বছর বয়সি এক শিশুকে গ্রেপ্তার করে বুধবার(৮ এপ্রিল)দুপুরে শিশু আদালতে পাঠিয়েছে থানা পুলিশ।মঙ্গলবার(৭ এপ্রিল)দিবাগত রাতে উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সুত্রে জানা যায়,উপজেলার দক্ষিণ খড়িবাড়ি(দোহল পাড়া)গ্রামে উভয় শিশুর বাড়ি হওয়ার কারণে প্রতিবেশি হিসেবে একে অপরের বাড়িতে খেলতে আসা-যাওয়া করতো।গত মঙ্গলবার বিকেলে শিশু কন্যাটি ছেলে শিশুটির বাড়িতে গেলে বাড়িতে অন্য কেউ না থাকায় জোরপূর্বক ছেলে শিশুটি কন্যা শিশুটিকে ধর্ষণ করেন।শিশুটির চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে কন্যা শিশুটিকে উদ্ধার করে পরিবারকে জানালে পরিবারের লোকেরা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।পরে সেখানকার চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠায়।ঘটনার দিন কন্যা শিশুটির বাবা বাদি হয়ে ডিমলা থানায় একটি মামলা দায়ের করেন।
এই ঘটনার আগে গত রবিবার(৫ এপ্রিল) উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের তালতলা সরকারপাড়া গ্রামে ভুট্টা ক্ষেতে নবম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তার নানী বাদি হয়ে ডিমলা থানায় ঘটনার পরেরদিন একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শওকত আলী সরকার বলেন,শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃত ১৪ বছর ৫ মাস ৫ দিন বয়সি শিশুকে শিশু আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই ফের ডিমলায় ৬ বছরের শিশু ধর্ষণ,গ্রেপ্তার ১

আপডেট সময় : ১১:৫৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬