সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

চুয়াডাঙ্গায় তেলের লাইনে মারামারি, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ৩ জনকে গ্রেফতার ও জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা সদর উপজেলার ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদাহ হাইওয়ে ফিলিং স্টেশনে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী এক অভিযান চালায়। তার আগে ফিলিং স্টেশনে তেল সরবরাহ চলাকালে কয়েকজন যুবক বিশৃঙ্খলা সৃষ্টি ও মারামারি করে।পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে চুয়াডাঙ্গা সদর উপজেলার মানিকদি গ্রামের জহিরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলামকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই ধারায় আব্বাস উদ্দীনের ছেলে মারুফ বিল্লাহকেও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামের নাঈমকে একই ধারায় এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী জানান, জেলায় প্রতিদিন ২২টি পাম্পে একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় হাইওয়ে ফিলিং স্টেশনে তেল কেনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি. এম. তারিক-উজ-জামান, সহকারী কমিশনার আবদুল্লাহ আল নাঈম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় তেলের লাইনে মারামারি, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ৩ জনকে গ্রেফতার ও জরিমানা

আপডেট সময় : ০১:২১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬