ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক বিরোধী রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়
- আপডেট সময় : ০৫:৪৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

হুসাইন মোহাম্মদ (রুবেল)
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া)
বিজয়নগরে মরহুম আলী আকবর খান স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে মাদকের কুফল ও প্রতিরোধে করনীয় বিষয়ক রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের হল রুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে ও তরুণ দলের সভাপতি আজিজুর রহমান হেলাল ও সুমাইয়া মেডামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সাজিদুল হাসান,কাজী নিয়াজ উদ্দিন, উপজেলা জামাতের আমির মাওলানা আবু সাঈদ সরকার,অধ্যক্ষ জহুর আহমেদ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জিয়াদুল হক বাবু, ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলম,কলেজের পরিচালনা পর্ষদের সদস্য মিয়া ইয়ার মোহাম্মদ খালেদ রাসেল, আবু ইউসুফ সাদ্দাম, প্রতিযোগী সবুজ মিয়া, আজিমুন ইসলাম জুন,সৃষ্টি বেগম, নাবিহা, প্রিহা, জাকির হোসেন,আব্দুস সাত্তার,আব্দুল্লাহ স্যার প্রমুখ। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ট থেকে দ্বাদশ শ্রেণির ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।পরে বিজয়ীদের হাতে কম্পিউটার , বাইসাইকেল,টেবিল সহ বিভিন্ন ধরনের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

























