২৫ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৪ নং দিওড় ইউনিয়নবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান আঃ মালেক মন্ডল ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ৫টি স্বর্ণসহ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক ​তেঁতুলিয়ার শালবাহান উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুন্নের প্রতিবাদে মানববন্ধন বিরামপুরে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডব জোতবানি ইউনিয়নে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত, চরম মানবিক বিপর্যয় দর্শনায় ২ নারীসহ ৫ পলাতক আসামি গ্রেফতার পায়রা তাপবিদ্যুৎ প্রকল্পের ভুমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পায়নি ক্ষতিপূরণ বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযান ১৬৬ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, প্রতারণার শিকার লিজা সিদ্দিক দম্পতি কাগজে ছুটিতে থাকলে বাস্তবে ছিলেন কারাগারে
কেদারপুরে তরুণ নেতৃত্বের সম্ভাবনা: চেয়ারম্যান পদে প্রস্তুত সোহেল হাওলাদার।

কেদারপুরে তরুণ নেতৃত্বের সম্ভাবনা: চেয়ারম্যান পদে প্রস্তুত সোহেল হাওলাদার।

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তরুণ নেতৃত্বের আলোচনায় উঠে এসেছেন মোঃ সোহেল হাওলাদার। তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতির কথা জানিয়েছেন।

সোহেল হাওলাদার কেদারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় একজন ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতির বাবুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। “আমরা কেদারপুরবাসী” নামে একটি সামাজিক সংগঠনের মাধ্যমে তিনি অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি কেদারপুর ইউনিয়নের বায়তুল আমান জামে মসজিদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি তার সম্ভাব্য প্রার্থিতার বিষয়টি তুলে ধরেন। এ প্রসঙ্গে সোহেল হাওলাদার বলেন, আমি বয়সে তরুণ হলেও সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। যদি কেদারপুরবাসী আমাকে সমর্থন দেন, তাহলে আমি নির্বাচনের মাধ্যমে তাদের সেবা করার সুযোগ চাই।

স্থানীয়দের মতে, তরুণ বয়স, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক সোহেল হাওলাদারকে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে এগিয়ে রাখছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019