চুয়াডাঙ্গায় ৫৭৬ বোতল ফেয়ারডিল ও মাদক বহনকারী প্রাইভেটকার সহ আটক২
- আপডেট সময় : ১১:১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার জীবননগরে হাসাদহে ডিবির একটি দল প্রাইভেটকার তল্লাশি করে ৫শ৭৬ বোতল ফেয়ারডিলসহ দুজনকে আটক করেছে।
মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে চুয়াডাঙ্গা ডিবির টহল দল জীবননগর উপজেলার হাসাদাহ বাজারের সামনে মাদকদ্রব্য উদ্ধার ও নিয়মিত চেকপোস্ট ডিউটি করা কালে একটি প্রাইভেটকার দেখে সন্দেহ হলে গতিরোধের সংকেত দেওয়া হয়। এসময় গাড়ি থামিয়ে চালকসহ দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরবর্তীতে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৫৭৬ বোতল নেশাজাতীয় কথিত মাদকদ্রব্য ফেয়ারডিল উদ্ধার করা হয়।পরে প্রাইভেটকারটি জব্দ করে। আটক দুজন হলেন- পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার কলাগাছিয়া গ্রামের কাদের হাওলাদারের ছেলে আলিম হোসেন (৩৬) এবং বাবু জমাদারের ছেলে জনি (৪০)। আটক দুজনের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

























