সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

চুয়াডাঙ্গায় তেল বিতরণে প্রশাসনের উদ্যোগে ফুয়েল কার্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গায় জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার মধ্যে আনতে জেলা প্রশাসন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।
ফিলিং স্টেশনে তেল কিনতে জেলা প্রশাসন থেকে ক্রেতাদের দেয়া হবে ফুয়েল কার্ড। এই কার্ড তেল কিনতে বাধ্যতামূলক করা হয়েছে।

রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
সভায় প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান ও বিজিবি চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নেন অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান উপস্থিত থেকে দিক নির্দেশনা প্রদান করেন।

সভায় জানানো হয়, আগামীকাল সোমবার ( ৩০ মার্চ) চুয়াডাঙ্গা জেলার সকল তেল পাম্পে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত একযোগে তেল বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।

এছাড়া, আগামী ১ এপ্রিল থেকে জ্বালানি তেল ক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক করা হয়েছে। ফলে নির্ধারিত কার্ড ছাড়া তেল ক্রয় করা যাবে না।

ফুয়েল কার্ড আগামী ৩০ ও ৩১ তারিখ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় থেকে কার্ড প্রদান করা হবে। এ সময় আবেদনকারীদের ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন পেপার এবং এক কপি ছবি সঙ্গে নিয়ে নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ উদ্যোগের মাধ্যমে তেল সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে। সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ ফুয়েল কার্ড সংগ্রহের জন্য আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় তেল বিতরণে প্রশাসনের উদ্যোগে ফুয়েল কার্ড

আপডেট সময় : ০১:০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬