দুই ভাই’র বিরুদ্ধে বোনের সাংবাদিক সম্মেলন,থানায় অভিযোগ
- আপডেট সময় : ০২:১৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গার দর্শনায় শরিকানা জমি জোরপূর্বক দখল,দোকানের মালামাল লুট ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে দর্শনা প্রেসক্লাবে ভাই’র বিরুদ্ধে বোন সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার বিকাল সাড়ে ৫ টায় দর্শনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন দর্শনা কলেজপাড়ার মৃত দ্বীন মোহাম্মদের মেয়ে ঢাকার শান্তি নগরের বাসিন্দা মোছাঃ মমতাজ বেগম অভিযোগে বলেন আমি পৈতৃক জমির বৈধ ওয়ারিশ।কিন্তু আমার দু’ভাই সাজেদুর রহমান ও সাইফুর রহমান রোকন জোরপূর্বক আমার অংশের দোকানের তালা ভেঙ্গে দোকান দখল নেবার চেষ্টা করে।এছাড়াও শরিকানা জমি জোরপূর্বক দখল,দোকানের তালা ভেঙ্গে মালামাল লুট করে নিয়ে যায়।তাছাড়া প্রাণনাশের হুমকির পরিপেক্ষীতে আমি নারী হিসেবে নিরাপত্তা হীনতায় ভূগছি।আমি এর ন্যায় বিচার চায়।এসময় তিনি প্রেসক্লাবের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

























