সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বিরামপুরে মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি-
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ক্রমবর্ধমান মাদক বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ। তারা অবিলম্বে মাদক ব্যবসা ও সেবন বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন এলাকা ও পাড়া-মহল্লায় মাদকদ্রব্যের অবাধ বিস্তার লক্ষ্য করা যাচ্ছে। এতে করে যুবসমাজ ধীরে ধীরে বিপদগামী হয়ে পড়ছে এবং সামাজিক শৃঙ্খলা ও পারিবারিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণদের মধ্যে মাদকের প্রভাব বাড়ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। এলাকাবাসীর দাবি, কিছু অসাধু মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে গোপনে মাদক সরবরাহ ও বেচাকেনা চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করা জরুরি বলে মনে করছেন তারা।
সচেতন নাগরিকরা বলেন,মাদক শুধু একটি ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক মুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জন প্রতিনিধি,সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করে এলাকাবাসী বলেন, নিয়মিত অভিযান,মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং জনসচেতনতা বৃদ্ধি করা গেলে বিরামপুরকে মাদকমুক্ত করা সম্ভব।
সাধারণ মানুষ আশা করছেন, প্রশাসনের সক্রিয় উদ্যোগ ও কঠোর নজরদারির মাধ্যমে খুব শিগগিরই বিরামপুরে মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিরামপুরে মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

আপডেট সময় : ১২:৩৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬