সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন
,বিশেষ প্রতিনিধি

বরিশালের বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সমাজসেবা কার্যালয় ও কোডেক এর যৌথ আয়োজনে আন্তর্জাতিক এনজিও (CBM)-এর অর্থায়নে। সোমবার (৯ মার্চ) বেলা ১২টায় সমাজসেবা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদুর রহমানের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা পার্থ স্বারথী দেউরীর প্রাণবন্ত সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
বানারীপাড়া প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ ও কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর সহযোগিতায় আয়োজিত সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, ডা. রিমা বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
কৃষিবিদ তনয় সিংহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, একাডেমিক সুপারভাইজার জয়শ্রী কর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খগোপতি রায় প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সুরক্ষা কমিটির সদস্য ও বানারীপাড়া প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি সেকেন্দার আলী, সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম বেল্লাল এবং সাধারণ সম্পাদক রোজিনা খানম।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ৫টি হুইল চেয়ার, ১টি সাদা ছড়ি, ২টি হাই কমোড, ১টি ইলেকট্রিক বেড, ১ জোড়া ক্রাচ এবং ১টি লাঠি বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:১৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬