সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরিশালের বাবুগঞ্জ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।”

আলোচনায় বক্তারা বলেন, নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত হলেই একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।

বাবুগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা সংস্থার কার্যালয়, ও জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম ইয়াসমিনের সভাপতি উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ, উপজেলা বিএনপি’র আহ্বায়ক সুলতান আহমেদ খান। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, নারী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা নারীর শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সমান অধিকার নিশ্চিতকরণ এবং উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোই আন্তর্জাতিক নারী দিবসের মূল লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:০৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬