চুয়াডাঙ্গায় ভোরে নামাজ শেষে রাস্তায় ইজিবাইকের ধাক্কায় মৃত্যু ১
- আপডেট সময় : ০৬:৪৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ১২৫ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া বাজারে ভোরে ফজরের নামাজ শেষে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় এক বৃদ্ধ’র মৃত্যু হয়েছে।
শনিবার ভোরে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের চকপাড়ার মৃত হারু মালিতার ছেলে আঃ কাদের মালিতা(৬৪)
ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে প্রধান সড়ক পার হচ্ছিলেন।এসময় দ্রুতগতিতে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। দুর্ঘটনার পরপরই ইজিবাইকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।আলুকদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আল বেলাল ও
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানজারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
























