০৭ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমান টুলুর নিয়োগ ঝালকাঠি আইনজীবী সমিতি নির্বাচন চূড়ান্ত ফলাফল মাহেব হোসেন – সোহেল প্যানেল ৭টি শাহাদাৎ -নাসিম প্যানেল ৪ টি দামুড়হুদায় ৫ মাদকসেবীকে কারাদণ্ড শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ

বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে নিজ পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী মো. মোজাম্মেল হক (৭০),গ্রাম কষবা সাগরপুর,৩নং জোতবাণী ইউনিয়ন,থানা বিরামপুর,জেলা–দিনাজপুর, লিখিত অভিযোগে জানান,গত ৫ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে পারিবারিক বিষয় নিয়ে তার ছেলে মো.আব্দুস সালাম (৪০) তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
প্রতিবাদ করলে অভিযুক্ত তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন এবং একপর্যায়ে তার মুখের পবিত্র দাড়ি জোরপূর্বক টেনে ছিঁড়ে ফেলেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়,মারধরের সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে ও মুখ কাদার মধ্যে খুঁষে ধরে । স্থানীয় লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে আহত অবস্থায় তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র থানায় দাখিল করা হয়েছে বলেও জানা যায়। ভুক্তভোগী দাবি করেন,ঘটনার পর অভিযুক্ত ভবিষ্যতে আরও ক্ষতি করার হুমকি দিয়েছে। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং জীবনের আশঙ্কা করছেন। এ বিষয়ে বিরামপুর থানা–এর অফিসার ইনচার্জ জানান,লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সচেতন মহল বলছে,একজন সন্তানের দ্বারা পিতার ওপর এমন নৃশংস আচরণ সমাজে চরম অবক্ষয়ের বহিঃপ্রকাশ। তারা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনাটি এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019