সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বিয়ের প্রলোভনে ‘ধর্ষণ ও ভিডিও ধারণ’, বিসিসি কর্মকর্তা গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বিয়ের প্রলোভনে এক গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণসহ হুমকির অভিযোগের মামলায় গ্রেপ্তার হয়েছেন বরিশাল সিটি করপোরেশনের এক কর্মকর্তা।

বৃহস্পতিবার মহানগর পুলিশের কাউনিয়া থানার একটি দল তাকে গ্রেপ্তার করে বলে জানান কাউনিয়া থানার এসআই শফিকুল ইসলাম।

এসআই শফিকুল ইসলাম বলেন, দুপুরে ধর্ষণ মামলায় ওই কর্মকর্তাকে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক মিরাজুল ইসলাম রাসেল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া মো. শহিদুল ইসলাম উজ্জ্বল (৪০) সদর উপজেলার রায়াপুরা এলাকার বাসিন্দা। তিনি বরিশাল সিটি করপোরেশনের কর ধার্য শাখার অ্যাসেসর পদে কর্মরত আছেন। এর আগে উজ্জ্বল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার ব্যক্তিগত সচিব ছিলেন।

এসআই শফিকুল ইসলাম বলেন, উজ্জ্বলের বিরুদ্ধে কাউনিয়া থানায় এক নারী মামলা করেছেন। ওই মামলার আসামি হিসেবে সকালে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বরাতে তিনি বলেন, ভুক্তভোগী নারী দুই সন্তানের জননী। ওই নারী উজ্জ্বলের বন্ধুর স্ত্রী। পরিচয়ের সুবাদে তাদের মধ্যে মোবাইল ফোনে কথা হত। এক পর্যায়ে তাকে প্রেমের প্রস্তাব দেন উজ্জ্বল। এতেও রাজি না হলে তাকে বিয়ের প্রস্তাব দেন তিনি।

“বিয়ের প্রলোভনে বিভিন্ন সময় ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান উজ্জ্বল। সবশেষ ৩০ জানুয়ারি ওই নারীর ভাড়া বাসায় গিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও ভিডিও ধারণ করেন উজ্জ্বল। পরে বিয়ের প্রস্তাব দিলে তাকে ভয়ভীতি প্রদর্শনসহ হুমকি দেওয়া হয়”, বলেন এসআই শফিকুল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিয়ের প্রলোভনে ‘ধর্ষণ ও ভিডিও ধারণ’, বিসিসি কর্মকর্তা গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:২৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬