১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি, বুধবার, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা বিএনপির, আসামি ১ হাজার ৪৪ বর্ণাঢ্য আয়োজনে বিএনপি সরকারের ২৫ মন্ত্রীর শপথ,নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন সুন্দরবনে দস্যু তৎপরতা বঙ্গোপসাগর থেকে ২০ জেলে অপহরণ বিজয়নগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সংস্কৃতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে. জীবননগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বাবুগঞ্জে তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা সহজতর করতে এডভোকেসি সভা শাপলা কলি’ প্রতীকের পক্ষে কাজ করায় চাকরি হারালেন মসজিদের খতিব নবনির্বাচিত এমপি জামালের বক্তব্য দাঁড়িপাল্লার ভোটারদের জারজ সন্তান বলায় জেলা জামায়াতের নিন্দা পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উত্তাল মানপাশা কবিরাজ বাড়ি রোড উত্তরাংশে রাস্তা সংস্কারের সাথে পয়োনিস্কান ব্যবস্থার দাবী
বিরামপুর ঢাকা মোড়ে হেলে পড়েছে ল্যাম্পপোস্ট, দুর্ঘটনার শঙ্কা

বিরামপুর ঢাকা মোড়ে হেলে পড়েছে ল্যাম্পপোস্ট, দুর্ঘটনার শঙ্কা

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার ব্যস্ততম এলাকা ঢাকা মোড়ে দুইটি ল্যাম্পপোস্টের খুঁটি হেলে পড়ায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন ও পথচারী চলাচল করায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরেই ল্যাম্পপোস্টের খুঁটিটি কাত হয়ে আছে। ভারী যানবাহনের চলাচল বা ঝড়ো বাতাসে খুঁটিটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে। এতে পথচারী, মোটরসাইকেল আরোহী কিংবা যানবাহনের মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত খুঁটিটি মেরামত বা অপসারণ না করা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল অবিলম্বে বিদ্যুৎ বিভাগ ও পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019