সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশালে ডমিনেশন পেট্রলিং

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটাররা যেন উৎসবমুখর পরিবেশে নিরাপদে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্যেই বরিশাল মহানগরীতে ডমিনেশন পেট্রলিং পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত এই ডমিনেশন পেট্রলিং অনুষ্ঠিত হয়।

ডমিনেশন পেট্রলিংয়ের নেতৃত্ব দেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, পিপিএম। এতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)সহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন সংস্থার সদস্যরা অংশগ্রহণ করেন।

এ সময় নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, ভোটকেন্দ্রের আশপাশ, জনবহুল এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে টহল জোরদার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়।

ডমিনেশন পেট্রলিংয়ে আরও অংশ নেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইনসহ বিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ ধরনের টহল ও নজরদারি কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশালে ডমিনেশন পেট্রলিং

আপডেট সময় : ০৭:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬