সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বাবুগঞ্জে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে তিনজন আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় এক মাদক ব্যবসায়ী, তাঁর স্ত্রী ও এক মাদক সেবনকারীসহ তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বকসিচর এলাকায় বরিশাল ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ফয়সল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, অভিযানে পরিত্যক্ত দোকান ও বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা, একটি চাইনিজ কুড়াল, একটি রাম দা, দুটি দা, দুটি চাপাতি, তিনটি চাকু, একটি হ্যামার, একটি সিজার, একটি প্লাস, পাঁচটি বাটন মোবাইল ফোন, একটি স্মার্টফোনসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ সময় মাদক ব্যবসায়ী মো. জুয়েল হাওলাদার কালা (৩২), তাঁর স্ত্রী রোকসানা আক্তার (৩০) এবং মাদক সেবনকারী মো. হোসেন ঢালী (৩৩)–কে আটক করা হয়। আটক জুয়েল হাওলাদার বকসিচর গ্রামের মৃত রহিম হাওলাদারের ছেলে। অপরজন হাতিয়া এলাকার বাসিন্দা।
পরে আটক ব্যক্তিদের ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে তিনজন আটক

আপডেট সময় : ০৮:৩০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬