সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

ঝালকাঠিতে বন্ধুর মাকে হত্যা যুবক গ্রেফতার স্বর্ণালংকার উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠি শহরের পৌরসভা খেয়াঘাট নতুন চর এলাকার বৃদ্ধা নিলুফা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সজল হাওলাদার নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটক সজল নিহত নিলুফার ছেলের বন্ধু।

রোববার রাতে সজলকে আটকের পরে তার কাছ থেকে নিহত নিলুফার নাক ও কানের স্বর্ণালংকার এবং নিলুফার ব্যাবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এর পরপরই সজল হাওলাদার বাবা বাবুল হাওলাদার এবং মা হিরু বেগমকেও থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক সজল হাওলাদার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সোমবার ২৬ জানু্য়ারি সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেন নিহতের পরিবার ও এলাকার নারী-পুরুষ।

উল্লেখ্য উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি সজল হাওলাদারের বাসা থেকে পান খেয়ে তার প্রতিবেশী নিলুফা আক্তার নিজ গৃহে ফেরার পথে নিখোঁজ হন এবং গত ২০ জানুয়ারি নিলুফা আক্তারের লাশ সুগন্ধা নদী হতে স্থানীয়রা উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
সুরতহালে নাকে রক্তের দাগ পাওয়া যায়। কানের দুল ও নাক ফুল নেয়ার জন্যই ওই নারীকে খুন করা হয়েছে বলে পুলিশ ও এলাকাবাসী প্রাথমিক ভাবে ধারণা করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে বন্ধুর মাকে হত্যা যুবক গ্রেফতার স্বর্ণালংকার উদ্ধার

আপডেট সময় : ১২:৫৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬