সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

কারাগার থেকেই ভোটের লড়াই: বরিশাল–৩ আসনে লাঙ্গল প্রার্থী টিপু ঘিরে ভিন্ন নির্বাচনি সমীকরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে বইছে এক ভিন্নধর্মী নির্বাচনি হাওয়া।

এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকায় রয়েছেন সাবেক ৩ বারের সংসদ সদস্য, বর্তমানে কারাগারে বন্দি একজন প্রার্থী। ফলে নির্বাচনি মাঠে সৃষ্টি হয়েছে ‘কারাগার বনাম মাঠের’ ব্যতিক্রমী এক লড়াই, যা স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

কারাবন্দি এই প্রার্থী হলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু। জাতীয় পার্টি মনোনীত এই লাঙ্গল প্রতীকের প্রার্থী বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

দাখিলকৃত হলফনামা অনুযায়ী, ৫ আগস্টের পর তার বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, নির্বাচনের আগে জামিন না পেলে সমর্থক ও আত্মীয়স্বজনই তার পক্ষে মাঠে সক্রিয়ভাবে প্রচারণা চালাবেন। তাদের আশা, কারাবন্দি প্রার্থীর প্রতি সাধারণ মানুষের সহানুভূতি ভোটের ফলাফলে ইতিবাচক প্রভাব ফেলবে।

উল্লেখ্য, শুরুতে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তার দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে প্রার্থিতা স্থগিত করা হলেও পরবর্তীতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার যাচাইয়ে নিশ্চিত হয়—গোলাম কিবরিয়া টিপুর কোনো দ্বৈত নাগরিকত্ব নেই। এতে তার প্রার্থিতা পুনরায় বৈধতা পায় এবং কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে আসে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ‘মুক্তি’ না মিললেও কারাগার থেকেই তিনি নির্বাচনি লড়াইয়ের নেতৃত্ব দেবেন।

নির্বাচনী আইন অনুযায়ী, কোনো ব্যক্তি যদি ফৌজদারি মামলায় অন্তত দুই বছর কারাদণ্ডে দণ্ডিত না হন, তাহলে তার নির্বাচনে অংশগ্রহণে আইনগত কোনো বাধা নেই। এ আইনি সুযোগেই বিচারাধীন মামলায় বন্দি অবস্থায়ও নির্বাচনে অংশ নিচ্ছেন গোলাম কিবরিয়া টিপু।

এ বিষয়ে বরিশাল জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খাইরুল আলম সুমন বলেন,

“মনোনয়নপত্র সংক্রান্ত সব বিষয় নির্বাচন আইন অনুযায়ী যথাযথভাবে যাচাই-বাছাই করা হয়েছে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিশাল–৩ আসনে একাধিক হেভিওয়েট প্রার্থীর পাশাপাশি একজন কারাবন্দি প্রার্থীর অংশগ্রহণ এবারের নির্বাচনকে দিয়েছে ভিন্ন মাত্রা। বিষয়টি ভোটারদের মধ্যে এখন প্রধান আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।

এদিকে টিপুর একমাত্র কন্যা হাবিবা কিবরিয়া বলেন,

বিনা অপরাধে আমার বাবাকে এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে থাকতে হচ্ছে—যা অত্যন্ত দুঃখজনক। এটি রাজনৈতিক সহাবস্থানের ক্ষেত্রেও বড় একটি বাধা। তারপরও বাবার পক্ষে নির্বাচনি মাঠে প্রান্ত থেকে প্রান্তে ছুটে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ জনগণের ভালোবাসায় বিপুল ভোটের ব্যবধানে বাবাকে বিজয়ী করে কারাগার থেকেই মুক্ত করে আনব।

কারাগারের ভেতর থেকেও একটি আসনের ভোটের লড়াই—বরিশাল–৩ আসনের এই নির্বাচন যে এবারের জাতীয় রাজনীতিতে আলাদা নজির গড়তে চলেছে, তা বলাই বাহুল্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কারাগার থেকেই ভোটের লড়াই: বরিশাল–৩ আসনে লাঙ্গল প্রার্থী টিপু ঘিরে ভিন্ন নির্বাচনি সমীকরণ

আপডেট সময় : ১২:৫৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬