১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি, বুধবার, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা বিএনপির, আসামি ১ হাজার ৪৪ বর্ণাঢ্য আয়োজনে বিএনপি সরকারের ২৫ মন্ত্রীর শপথ,নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন সুন্দরবনে দস্যু তৎপরতা বঙ্গোপসাগর থেকে ২০ জেলে অপহরণ বিজয়নগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সংস্কৃতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে. জীবননগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বাবুগঞ্জে তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা সহজতর করতে এডভোকেসি সভা শাপলা কলি’ প্রতীকের পক্ষে কাজ করায় চাকরি হারালেন মসজিদের খতিব নবনির্বাচিত এমপি জামালের বক্তব্য দাঁড়িপাল্লার ভোটারদের জারজ সন্তান বলায় জেলা জামায়াতের নিন্দা পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উত্তাল মানপাশা কবিরাজ বাড়ি রোড উত্তরাংশে রাস্তা সংস্কারের সাথে পয়োনিস্কান ব্যবস্থার দাবী
নতুন বাংলাদেশ গঠনে গণভোটে অংশগ্রহণ জরুরি—জেলা প্রশাসক খাইরুল আলম সুমন

নতুন বাংলাদেশ গঠনে গণভোটে অংশগ্রহণ জরুরি—জেলা প্রশাসক খাইরুল আলম সুমন

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
নতুন বাংলাদেশ বিনির্মাণে নাগরিকদের গণভোটে অংশগ্রহণের পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন। তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণ তাদের মতামত প্রকাশের ঐতিহাসিক সুযোগ পাচ্ছেন, যা একটি শক্তিশালী ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনকালীন আচরণবিধি ও গণভোট বিষয়ক গণসচেতনতামূলক উঠান বৈঠক মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতের দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন।
বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গত ১৫ বছরে অনেকেই ভোট দেওয়ার সুযোগ পাননি। তবে এবার প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, যা একটি ইতিবাচক অগ্রগতি। তিনি আশা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচন ও গণভোটে ভোটারদের অংশগ্রহণ হবে উৎসবমুখর ও স্বতঃস্ফূর্ত।

তিনি আরও বলেন, পেছনের বাংলাদেশকে পেছনে ফেলে একটি নতুন বাংলাদেশ গড়তে গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য জনগণকে হ্যাঁ ভোটের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানাচ্ছি। এ সময় তিনি সাধারণ মানুষের মতামত শোনেন এবং ভোটাধিকার প্রয়োগ ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন।

উঠান বৈঠকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নির্বাচন আচরণবিধির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ হেল মাফি, ইউরোপীয় ইউনিয়নের (EU) নির্বাচন পর্যবেক্ষক মার্টিন স্কারবেজ ও আলেনকা চেরনি, কেদারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. শফিকুল ইসলাম, ইউপি সদস্য মুসা আলীসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক কেদারপুর ইউনিয়ন পরিষদের সজ্জিত কমপ্লেক্স পরিদর্শন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019