১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি, বুধবার, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা বিএনপির, আসামি ১ হাজার ৪৪ বর্ণাঢ্য আয়োজনে বিএনপি সরকারের ২৫ মন্ত্রীর শপথ,নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন সুন্দরবনে দস্যু তৎপরতা বঙ্গোপসাগর থেকে ২০ জেলে অপহরণ বিজয়নগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সংস্কৃতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে. জীবননগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বাবুগঞ্জে তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা সহজতর করতে এডভোকেসি সভা শাপলা কলি’ প্রতীকের পক্ষে কাজ করায় চাকরি হারালেন মসজিদের খতিব নবনির্বাচিত এমপি জামালের বক্তব্য দাঁড়িপাল্লার ভোটারদের জারজ সন্তান বলায় জেলা জামায়াতের নিন্দা পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উত্তাল মানপাশা কবিরাজ বাড়ি রোড উত্তরাংশে রাস্তা সংস্কারের সাথে পয়োনিস্কান ব্যবস্থার দাবী
বরিশাল সিটির সাবেক প্যানেল মেয়রের ছেলে মাদক সহ আটক

বরিশাল সিটির সাবেক প্যানেল মেয়রের ছেলে মাদক সহ আটক

আজকের ক্রাইম ডেক্স// বরিশাল নগরীতে প্রভাবশালী রাজনৈতিক পরিচয়ের আড়ালে মাদক কারবার চালানোর অভিযোগে ছাত্রদল নেতা তমালকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা। আটককৃত তমাল বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও বিএনপি সভানেত্রী, নগরীর ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শরিফ তাসলিমা পলির ছেলে। অভিযোগ উঠেছে, পরিবারের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রশ্রয়ে সে দীর্ঘদিন ধরে এমন অপকর্ম চালিয়ে আসছিল।

আজ শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬ দুপুর ১টার দিকে বরিশাল কাউনিয়া থানাধীন বিসিসি ১ নম্বর ওয়ার্ডের হাজেরা খাতুন স্কুল সড়কে পলি ম্যানশনের সামনে সড়কের ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে তার দেহ তল্লাশি করে ১০ অ্যাম্পুল জি-মরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, বরিশালের পরিচালিত এই অভিযানে রাজনৈতিক পরিচয় ও ক্ষমতার ছত্রছায়া কোনো কাজে আসেনি। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ায় তমাল এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল এবং পরিবারের সমর্থনেই সে বেপরোয়া হয়ে ওঠে।

আটক ব্যক্তি মোঃ শাহরিয়ার রায়হান তমাল (৩৫), পিতা আবুল কালাম, মাতা তাসলিমা পলি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কাউনিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই ঘটনায় নগরজুড়ে প্রশ্ন উঠেছে, রাজনৈতিক ক্ষমতা ও পারিবারিক প্রভাব ব্যবহার করে আর কতদিন মাদক কারবারিরা আইনের চোখ ফাঁকি দেবে। সংশ্লিষ্ট মহলের দাবি, শুধু গ্রেপ্তারেই সীমাবদ্ধ না থেকে এর পেছনের নেটওয়ার্ক ও আশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019