সংবাদ শিরোনাম ::
জীবননগরে যুবকের মরদেহ উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৩২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ১৫৭ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর মাঠপাড়ায় হারু শাহ্ এর মাজারের পেছন থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা ১১ টার দিকে স্থানীয়রা খয়েরহুদার মাঠপাড়ার হারু শাহ্ এর মাজারের পেছনে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।পরে
পুলিশ এসে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে জাহিদ হাসান(২৫)’র মরদেহটি সনাক্ত করে উদ্ধার করে।নিহতের স্বজনদের অভিযোগ, জাহিদকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
























