১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি, বুধবার, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে নতুন দায়িত্বে সদ্য সাবেক প্রেস ও ডেপুটি প্রেস সচিব জ্যেষ্ঠ প্রতিবেদক জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা বিএনপির, আসামি ১ হাজার ৪৪ বর্ণাঢ্য আয়োজনে বিএনপি সরকারের ২৫ মন্ত্রীর শপথ,নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন সুন্দরবনে দস্যু তৎপরতা বঙ্গোপসাগর থেকে ২০ জেলে অপহরণ বিজয়নগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সংস্কৃতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে. জীবননগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বাবুগঞ্জে তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা সহজতর করতে এডভোকেসি সভা শাপলা কলি’ প্রতীকের পক্ষে কাজ করায় চাকরি হারালেন মসজিদের খতিব নবনির্বাচিত এমপি জামালের বক্তব্য দাঁড়িপাল্লার ভোটারদের জারজ সন্তান বলায় জেলা জামায়াতের নিন্দা
বাবুগঞ্জে চুরি-ছিনতাই বেড়ে জনমনে আতঙ্ক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন!

বাবুগঞ্জে চুরি-ছিনতাই বেড়ে জনমনে আতঙ্ক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ থানার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। চুরি আতঙ্কে অনেক পরিবার রাতে নির্ঘুম সময় পার করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে বাবুগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় একাধিক সিঁধেল চুরি ও অন্তত ৪/৫ টি গভীর নলকূপ চুরির ঘটনা ঘটেছে।

চোরচক্র গভীর রাতে নলকূপের পাইপের কিছু অংশ ফেলে রেখে মূল অংশ খুলে নিয়ে গিয়ে অন্যত্র বিক্রি করে দিচ্ছে। পাশাপাশি এলাকায় ছিচকে চুরির ঘটনাও নিয়মিত ঘটছে।

চুরি বৃদ্ধির বিষয়ে স্থানীয়দের অভিযোগ, বাবুগঞ্জ থানার পুলিশের উদাসীনতার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। একের পর এক চুরির ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়লেও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে তাদের দাবি।

বাবুগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম জানান, গত ৯ তারিখ রাতে বাবুগঞ্জের পাঁচ রাস্তার অদূরে তার নিজ বসতবাড়ির সামনে স্থাপিত গভীর নলকূপের উপরের অংশ খুলে নিয়ে যায় চোরেরা। একই রাতে আশপাশের আরও চার থেকে পাঁচটি নলকূপের মাথা চুরি হয়।

এছাড়াও উপজেলার দেহেরগতি ইউনিয়নে গত সোমবার ভোররাতে রতন সরদার নামে এক ব্যক্তির বসতঘরে চুরির ঘটনা ঘটে। এতে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল খোয়া যায় বলে জানা গেছে।

স্থানীয় সমাজসচেতন মহলের ধারণা, এসব চুরি ও ছিনতাইয়ের পেছনে মাদকাসক্তদের সংশ্লিষ্টতা রয়েছে। মাদকের অর্থ জোগাড় করতে তারা এসব ছিচকে চুরিতে জড়িয়ে পড়ছে বলে মনে করছেন তারা।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. এহতেশামুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের চোর ধরিয়ে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি উল্টো প্রশ্ন করেন
—‘কোথায় চুরি হয়েছে?’

এদিকে বিষয়টি নিয়ে বরিশাল জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বরিশাল জেলা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বদ্ধপরিকর।

এলাকাবাসীর দাবি, দ্রুত টহল জোরদার, চোরচক্র শনাক্ত এবং মাদকবিরোধী কার্যকর অভিযান পরিচালনার মাধ্যমে বাবুগঞ্জে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা হোক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019