সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

ঝালকাঠিতে অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে দু’জন ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:২০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের উত্তর মানপাশায় ও বাসন্ডা ইউনিয়নের আগরপাশায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) এসএম মেহদি হাসান। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারী) বিকালে মোবাইল কোর্টে বালুমহল মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় বাসন্ডা ইউনিয়নের আগরপাশা এলাকার দেলোয়ার হোসেনের পুত্র ব্যবসায়ী আরাফাত রহমান নাবিলকে ৮০ হাজার ও বিনয়কাঠি ইউনিয়নের উত্তর মানপাশা এলাকার মজিবর রহমানের পুত্র মশিউর রহমানকে ৭০ হাজার সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভুমি) এসএম মেহদি হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভুমি) এসএম মেহদি হাসান বলেন, স্থানীয় লোকের গোপন সংবাদের ভিত্তিতে সরকারী “খ” তফসিলের জমি থেকে অবৈধ বালু ও মাটি উত্তোলন করার প্রমান পাওয়ার অপরাধে বালুমহল মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় জরিমানা করা হয়েছে। পরিবেশ ও জনজীবনে বিরুপ প্রভাব পড়ায় এ ধরনের আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এছাড়াও উর্বর ভুমির মালিকদের জমির মাটি বিক্রি না করার জন্যে অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে দু’জন ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:৩০:২০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬