সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বানারীপাড়ায় পূজা উদযাপন পরিষদের সম্পাদক গৌতম সমদ্দার গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় উপজেলা পূজা উদযাপন পরিষদ, মহাশশ্মান কমিটি ও কেন্দ্রীয় সার্বজনিন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক গৌতম সমদ্দারকে (৫৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি উপজেলা পুরোহিত কমিটির সভাপতি, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিল ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং বন্দর বাজারের বিশিষ্ট সার ডিলার। জানা গেছে, রোববার (১১ জানুয়ারী) দুপুরে বানারীপাড়া বন্দর বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান সারের দোকান থেকে তাকে ডেভিল হান্ট ফেজ-২’র অভিযানে গ্রেপ্তার করা হয়। পরে তাকে উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়েরকৃত বিষ্ফোরক ও ঘরপোড়া মামলার অজ্ঞাতনামা আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এদিকে সম্প্রতি মেরুদন্ডে অপারেশন করানো অসুস্থ গৌতম সমদ্দারকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদ, মহাশশ্মান, পুরোহিত কমিটি ও কেন্দ্রীয় সার্বজনিন দুর্গা মন্দিরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তার অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় পূজা উদযাপন পরিষদের সম্পাদক গৌতম সমদ্দার গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৩৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬