সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মনির আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার পাটিখাল ঘাটা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নেয়ামত পুরা এলাকায় ডিবি পুলিশের অভিযানে ৫০ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে জেলা ডিবি পুলিশ। পুলিশ জানায় ৩রা জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর নেয়ামত পুরা এলাকায় হারুন আর রশিদ হাওলাদার এর ছেলে মোঃ মনির হোসেন হাওলাদার কে আটক করা হয়।এসময় তার দেহ তল্লাশি কালে পরনে থাকা ট্রাউজারের ডান পাশের পকেট থেকে ৫০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীকে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।




















