সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চা দোকানীর হামলায় অটোচালক গুরুতর আহত; হাসপাতালে ভর্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক ঃ
বরিশালের বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. শিমুল প্যাদা (৩২) নামে এক অটোচালক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিমুল প্যাদা বাবুগঞ্জ উপজেলার রাজগুরু গ্রামের মৃত আব্দুস সালাম প্যাদার ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২ জানুয়ারি শুক্রবার বিকেলে অটোচালক মো. শিমুল প্যাদা বাবুগঞ্জ পাঁচ রাস্তা থেকে অটো চালিয়ে রাজগুরু গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে আব্দুল জলিল প্যাদার চায়ের দোকানের সামনে পৌঁছালে দোকানের সামনে রাখা একটি ভ্যানকে পাশ কাটিয়ে যেতে গিয়ে অটোর সঙ্গে ভ্যানের সামান্য ঘষা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে অটোচালক শিমুল প্যাদা ও ভ্যানচালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

এ সময় ওই ঘটনায় জড়িয়ে পড়েন চায়ের দোকানদার আব্দুল জলিল প্যাদার ছেলে ফোরকান প্যাদা (২৪)। একপর্যায়ে ফোরকান প্যাদা ও অটোচালক শিমুল প্যাদার মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। পরে ফোরকান প্যাদা মোবাইল ফোনে তার ভাই হাফিজুল(২১) এবং স্থানীয় মাসুম হোসেনের ছেলে আব্দুর রহমানকে ঘটনাস্থলে ডেকে নেন। পরে ফোরকান প্যাদা, হাফিজুল, আব্দুর রহমানসহ আরও তিন-চারজন মিলে অটোচালক শিমুল প্যাদার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় শিমুল প্যাদার মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত শিমুল প্যাদাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে হামলার ঘটনায় অভিযুক্ত আব্দুল জলিল প্যাদার ছেলে ফোরকান প্যাদা দাবি করেন, আগে শিমুল আমার ওপর হামলা করেছিল। সেই ঘটনার জের ধরে আমি ক্ষিপ্ত হয়ে আমার সহযোগীদের নিয়ে তার ওপর হামলা চালাই।

অন্যদিকে আহত শিমুল প্যাদার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাবুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চা দোকানীর হামলায় অটোচালক গুরুতর আহত; হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ১২:২৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬