সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বরিশাল-২ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র স্থগিত বাতিল এক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৩:০০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ১০ জন প্রার্থীর মধ্যে চার জনের বৈধ, বিএনপি ও জামায়াত প্রার্থীসহ ৫ জনের প্রার্থীতা স্থগিত ও একজনের বাতিল করা হয়েছে। জানা গেছে,
শনিবার (৩ জানুয়ারী) মনোনয়নপত্র যাচাই- বাছাইতে আয়কর জটিলতার অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, ৩০০ টাকার স্ট্যাম্পের অঙ্গীকারনামা না থাকায় জামায়াত মনোনীত প্রার্থী
মাস্টার আব্দুল মান্নান ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আব্দুল হক, বরিশাল সিটি কর্পোরেশনের হোল্ডিং বিল বাবদ ১১ হাজার
৭০০ টাকা বকেয়া থাকার অভিযোগে এনপিপির প্রার্থী
মোহাম্মদ সাহেব আলী হাওলাদার রনি এবং দলীয় প্রধানের অঙ্গীকারনামা না থাকায় জাতীয় পার্টির প্রার্থী এম এ জলিলের প্রার্থীতা স্থগিত করা হয়েছে। এছাড়া দলীয় মনোনয়ন তালিকায় নাম না থাকায় বাংলাদেশ জাসদের প্রার্থী মোঃ আবুল কালাম আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। বৈধ প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মোঃ নেছার উদ্দিন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী তারিকুল ইসলাম (তারিক), খেলাফত মজলিসের প্রার্থী মুন্সী মুস্তাফিজুর রহমান,
ও গণধিকার পরিষদের প্রার্থী
রঞ্জিত কুমার বাড়ৈ। এ প্রসঙ্গে
রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন জানান, যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আপিল করতে পারবেন। আর যাদের মনোনয়ন স্থগিত রয়েছে, সেগুলো যাচাই-বাছাই শেষে রোববার (৪ জানুয়ারী) চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল-২ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র স্থগিত বাতিল এক

আপডেট সময় : ০৫:১৩:০০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬