সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বাবুগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৪ ইটভাটায় ১৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 37;

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে চারটি ইটভাটাকে মোট ১৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা গ্রামে অবস্থিত চারটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাভলী আক্তার।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মুজাহিদুল ইসলাম।

পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে অবৈধভাবে কাঠ পোড়ানো, করাতকল স্থাপন এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করার দায়ে তাজ তাজ ব্রিক্সকে ৪ লাখ টাকা, এশিয়া ব্রিক্সকে ২ লাখ ৫০ হাজার টাকা,
আকন ব্রিক্সকে ৫ লাখ টাকা এবং ইসলাম ব্রিক্সকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট ইটভাটাগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে অবৈধ করাতকল অপসারণ এবং কাঠ পোড়ানো সম্পূর্ণ বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও জেলা পুলিশের সদস্যরা পরিবেশ অধিদপ্তরকে সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে এবং অবৈধ ইটভাটা ও দূষণকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৪ ইটভাটায় ১৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:৫৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬