১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ অপরাহ্ন, ২২শে শাবান, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
জাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধা পুরস্কার বিতরণ ও রেজিস্ট্রেশন বুথ স্থাপন ঝালকাঠিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সহ ১৫ নেতাকর্মী ছাত্রদলে যোগদান ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২ সমর্থকের দোকানে আগুন নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা ঝালকাঠি পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের বিএনপির নির্বাচনী জনসভা বরিশাল-৩ আসনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ, রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি’র লিখিত আবেদন ভোটের অঙ্ক জটিল বরিশাল-৩ আসনে, সমীকরণ মিলবে কার পক্ষে? কাল‌কি‌নি‌কে সেনা হেফাজ‌তে যুব‌কের মৃত‌্যু বিদ্রোহ, ভোট সমীকরণ ও সম্ভাবনার দ্বন্দ্ব বাগেরহাটের চার আসনে বিএনপি চাপে, সুবিধাজনক অবস্থানে জামায়াত সিলেটে সড়কে এক মাসে ২৫ জনের মুত্যু
জনগণের ভোটাধিকার নিশ্চিতও সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায় –জাপা ইকবাল হোসেন তাপস

জনগণের ভোটাধিকার নিশ্চিতও সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায় –জাপা ইকবাল হোসেন তাপস

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও দলের প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপস মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার আসমাউল হুসনা কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব সংঘহতির সভাপতি নজরুল ইসলাম হেমায়েত,বরিশাল মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মহানগর জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক অধ্যাপক গিয়াস উদ্দিন, জেলা জাতীয় তরুণ পার্টির সভাপতি জুম্মন হায়দার, জেলা শ্রমিক পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর ফকির, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা রিপন, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক গাজী আব্দুর রহমান প্রমুখ। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্ন উত্তরে ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়েই দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব। বরিশাল-৩ আসনের জনগণের সুখ-দুঃখে অতীতেও জাতীয় পার্টি সাধারণ মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।এ সময় তিনি বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার সার্বিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জাতীয় পার্টির বিজয়ী হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019