সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বানারীপাড়ায় বঙ্গবন্ধুর ম্যুরালের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ ;সংবাদ সংগ্রহকালে হামলায় সাংবাদিক আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি;

বরিশালের বানারীপাড়ায় ডাকবাংলো মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে
সংবাদ সংগ্রহ করতে গেলে দখলদারদের হামলায় সোহেল মাহাবুব নামের স্থানীয় এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। সরকারি প্রায় অর্ধকোটি টাকা বরাদ্দে ম্যুরাল নির্মিত হওয়া জায়গা কিভাবে আবার ব্যক্তির হয় স্থানীয়দের মাঝে এ প্রশ্ন উঠেছে।
জানা গেছে, বানারীপাড়া পৌর শহরের ডাকবাংলো মোড় সংলগ্ন উপজেলা কমিউনিষ্ট পার্টির সাবেক সভাপতি অনুপ কুমার গুহের চারশত বছরের পৈত্রিক জমি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পরে বঙ্গবন্ধুর ম্যুরাল করার জন্য ক্রয়সূত্রে মালিকানা দাবিদার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তোফাজ্জেল হোসেন
তৎকালীন স্থানীয় সংসদ সদস্য মোঃ শাহে আলম তালুকদারকে দিয়ে দেন। এমপির পরিকল্পনায় তখন প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে সরকার সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টিনন্দন
ম্যুরাল (ভাস্কর্য) নির্মাণ করে। সেই থেকে জাতীয় বিভিন্ন দিবসে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ এবং এর পাদদেশে দাঁড়িয়ে জাতীয় ও আওয়ামী লীগের দলীয় বিভিন্ন কর্মসুচি পালণ করা হতো। অভিযোগ রয়েছে তোফাজ্জেল হোসেন বিরোধপূর্ণ বেদখলীয় সম্পত্তির কিছু অংশ বঙ্গবন্ধুর ম্যুরালের জন্য দিয়ে ক্ষমতাসীনদের খুশি করে তখন কৌশলে এর পাশের সম্পত্তিতে বেশ কয়েকটি দোকান ঘর নির্মাণ করে দখলে নিয়ে ভাড়া দেন। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার অভূত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যূত হলে বিক্ষুদ্ধরা বঙ্গবন্ধুর ম্যুরালটি ভেঙ্গে ফেলে। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রথমে টিনের বেড়া দিয়ে ম্যুরালের স্থানটি ঘিরে ফেলে দখলে নেন তোফাজ্জেল হোসেন। বিরোধপূূর্ণ ওই সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান দাবি করে এর উপরে সংতর্কীকরন নোটিশও সাঁটিয়ে দেওয়া হয়। অন্যত্র থেকে রাতের আঁধারে দোকান ঘরের টিন-কাঠের ফ্রেম তৈরি করে এনে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তোফাজ্জেল হোসেন বঙ্গবন্ধুর ম্যুরালের জায়গায় দোকান ঘর নির্মান কাজ শুরু করেন। খবর পেয়ে আঞ্চলিক দৈনিক বরিশাল প্রতিদিনের বানারীপাড়া উপজেলা প্রতিনিধি সোহেল মাহাবুব ঘটনাস্থলে গিয়ে দখলের ভিডিও ধারণ ও ছবি তুলতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে তোফাজ্জেল হোসেনের পক্ষের ইকবাল, রানা ও বিধান সাধকসহ কয়েকজন তার ওপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। এদিকে সম্পত্তি জবর দখলের বিষয়টি অনুপ কুমার গুহ বানারীপাড়া থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানঘর নির্মাণ কাজ বন্ধ করে বাদী ও বিবাদীকে জায়গার দলিল পত্র নিয়ে থানায় ডাকেন। বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান জানান বিরোধপূর্ণ সম্পত্তিতে দোকানঘর নির্মাণ কাজ স্থগিত করে দুই পক্ষকে দালিলিক প্রমানাদি নিয়ে থানায় ডাকা হয়েছে। সাংবাদিকের ওপর হামলার বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। আহত সাংবাদিক সোহেল মাহাবুব জানান, ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তণের দিন তাকে বরণ করতে বানারীপাড়ার বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীরা ঢাকায় অবস্থান করার সুযোগকে কাজে লাগিয়ে জায়গা দখল করেন আওয়ামী লীগের দোসর ব্যবসায়ী তোফাজ্জেল হোসেন। পেশাগত কাজে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা আমার ওপর হামলা করে।
এ বিষয়ে ব্যবসায়ী আলহাজ্ব তোফাজ্জেল হোসেন দাবি করেন সৌদি আরবে থাকা অবস্থায় তার ক্রয়কৃত সম্পত্তিতে বিনা অনুমতিতে বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরী করা হয়েছিল। গত বছরের ৫ আগস্ট ভেঙ্গে ফেলায় এখন যেহেতু সেখানে ম্যুরাল নেই তাই তিনি দোকানঘর নির্মাণ করছেন।
অনুপ কুমার গুহ জানান, চারশত বছরের পূূর্বপুরুষদের
(পৈত্রিক) ওই সম্পত্তি নিয়ে তার মামলার প্রেক্ষিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। আদালত অবমাননা করে প্রতিপক্ষ তোফাজ্জেল হোসেন জোরপূর্বক দোকানঘর নির্মাণ করছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় বঙ্গবন্ধুর ম্যুরালের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ ;সংবাদ সংগ্রহকালে হামলায় সাংবাদিক আহত

আপডেট সময় : ০৫:২৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫