১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন, ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি:,চাাঁদপুরের মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে হতাহতের ঘটনার ঝালকাঠির লঞ্চ টার্মিনাল থেকে এডভেঞ্চার-৯ লঞ্চটিকে জব্দ করেছে পুলিশ।এসময় জিজ্ঞাসাবাদের জন্য লঞ্চের চার স্টাফকে আটক করা হয়। লঞ্চটিকে জব্দ করে টার্মিনালেই পুলিশের হেফাজাতে রাখা হয় এবং আটককৃতদের থানায় আনা হয়। শুক্রবার দুপুরে ঝালকাঠির সহকারি পুলিশ সুপার সদর সার্কেল বায়জিদ ইবনে আকবর বিষয়টি নিশ্চিত করছেন। এদিকে সকালে লঞ্চটি ঝালকাঠিতে নোঙ্গর করার পর পরই লঞ্চের সারেং, সুকানী, সুপারভাইজার ইঞ্জিন চালক পালিয়ে যায়।
গত ২৪ ডিসেম্বর ঝালকাঠি -২ আসনের বিএনপি মননীত প্রার্থী ইশরাত সুলতানা ইলেন ভুট্টোর সমর্থকরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সমাবেশে অ্যাডভেঞ্চার লঞ্চ নিয়ে গিয়েছিল। ২৫ ডিসেম্বর ঢাকা থেকে ছেড়ে আসার পথে মেঘনা নদীতে রাত ২ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় ৮ জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানতে পারা যায়নি ।২৬ ডিসেম্বর সকাল ১০ টায় এ্যাডভেঞ্চার -৯ লঞ্চটি ঝালকাঠি টার্মিনালে এলে বরিশাল নৌপুলিশ লঞ্চটি আটক করে। বিএনপির মনোনীত ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর ব্যাক্তিগত সহকারী নাজমুল হক লাবলু এই লঞ্চটি ইলেন ভুট্টো নেতকর্মীদের ঢাকায় তারেক রহমানের জনসভায় যাবার জন্য ভাড়া করেছিল বলে নিশ্চিত করেন। এ প্রসঙ্গে বরিশাল নৌ পুলিশের পুলিশ সুপার নাজমুল হক জানান, আমি লঞ্চটি দূর্ঘটনায় পতিত হওয়ার খবর পেয়ে ঝালকাঠি এসেছি। এখানে লঞ্চটি আটক করা হয়েছে। খোঁজ খবর নিয়ে জানার চেষ্টা করছি কিভাবে দূর্ঘটনা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ মাহমুদ জানান, লঞ্চটি ঝালকাঠিতে নোঙ্গর করার পর লঞ্চের সারেং, সুকানী, সুপারভাইজার ইঞ্জিন চালক পািলয়ে গেছে। ৪ জন কেবিন বয়কে পুলিশে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।