১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন, ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
সৌভাগ্যের” উপজেলা বানারীপাড়া বরিশাল ২ শের-ই-বাংলার উত্তরাধিকারের পারিবারিক বিরোধ গড়ালো ভোটের মাঠে শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড নির্বাচনের আগের দিন জাতীয় পার্টি নেতার বাড়িতে হামলার অভিযোগ, প্রচারকেন্দ্র ভাঙচুর ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক আ.লীগের নীরব ভোটেই নির্ধারণ জয়-পরাজয় বাগেরহাটের চার আসনে ত্রিমুখী লড়াই সবক’টিতে মাঠে বিএনপির বিদ্রোহী, জামায়াত বাড়তি সুবিধায় বরিশাল -৩ আসন। বাবুগঞ্জে ঈগল প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ। বরিশালে সাংবাদিকদের ওপর ডিসির ক্ষোভ: নির্বাচনী কার্ড ইস্যুতে হয়রানির অভিযোগ বিপুল পরিমাণ টাকাসহ বিমানবন্দরে জেলা জামায়াতের আমির আটক কড়া নিরাপত্তায় কলাপাড়ার কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো শুরু…
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাবুগঞ্জে ছাত্রদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাবুগঞ্জে ছাত্রদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বরিশালের বাবুগঞ্জ উপজেলাজুড়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য বিরাজ করছে।
এরই ধারাবাহিকতায় বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে এক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার বিকালে কর্মসূচিতে কেদারপুর ইউনিয়নের স্টিমার ঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা, পরে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেদারপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ সানি, সাবেক সহ-সভাপতি ইমরান হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাহাদাত হাওলাদার, সাবেক সহ-সভাপতি মিরাজ শরিফ।

এছাড়া বাবুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হাসান রিওন, প্রচার সম্পাদক তারেক হোসেনসহ উপস্থিত ছিলেন মো. সজল হাওলাদার, মো. সাইফুল ইসলাম, মো. রিফাত, মো. সান্ত, মো. শুভ, মো. হালিম, মো. বাবু, মো. লাবিব, মো. তাহসিন, মো. মেহেদী, মো. জিসান মীর, মো. নয়ন মীর, মো. সাকিব, মো. সুমনসহ ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।
নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। আগামী দিনে বিএনপির নেতৃত্বে দেশের জনগণ গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019