১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি, বুধবার, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা বিএনপির, আসামি ১ হাজার ৪৪ বর্ণাঢ্য আয়োজনে বিএনপি সরকারের ২৫ মন্ত্রীর শপথ,নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন সুন্দরবনে দস্যু তৎপরতা বঙ্গোপসাগর থেকে ২০ জেলে অপহরণ বিজয়নগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সংস্কৃতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে. জীবননগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বাবুগঞ্জে তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা সহজতর করতে এডভোকেসি সভা শাপলা কলি’ প্রতীকের পক্ষে কাজ করায় চাকরি হারালেন মসজিদের খতিব নবনির্বাচিত এমপি জামালের বক্তব্য দাঁড়িপাল্লার ভোটারদের জারজ সন্তান বলায় জেলা জামায়াতের নিন্দা পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উত্তাল মানপাশা কবিরাজ বাড়ি রোড উত্তরাংশে রাস্তা সংস্কারের সাথে পয়োনিস্কান ব্যবস্থার দাবী
দীপু চন্দ্র দাসকে বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

দীপু চন্দ্র দাসকে বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি

ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা ও মরদেহ আগুনে পোড়ানোর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বরিশাল নগরী।

২২ ডিসেম্বর সোমবার সকাল ১০টা ৩০ মিনিটের সময় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বরিশাল সংখ্যালঘু ঐক্য মোর্চার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সুরঞ্জিত দত্ত লিটুর সভাপতিত্বে সমাবেশে বরিশাল জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জি(কুডু) সহ সনাতনী সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা দীপু চন্দ্র দাসকে হত্যার ঘটনাকে ‘মধ্যযুগীয় বর্বরতা’ হিসেবে অভিহিত করে গভীর ক্ষোভ প্রকাশ করেন।

সুরঞ্জিত দত্ত লিটু বলেন, “গুজব ছড়িয়ে একজন নিরপরাধ মানুষকে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়েছে। বিচারহীনতার সংস্কৃতির কারণেই সংখ্যালঘু সম্প্রদায় আজ নিরাপত্তাহীনতায় ভুগছে।” অনতিবিলম্বে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

মানিক মুখার্জি কুডু বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে এ ধরনের সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। “দীপু ছিল তার দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর মৃত্যুতে স্ত্রী ও অবুঝ শিশু সন্তানসহ পুরো পরিবারটি আজ পথে বসেছে।আমি এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চাই।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের ঘটনায় র‍্যাব ও পুলিশের অভিযানে ইতোমধ্যে ১২ জনকে গ্রেফতার করে তিন দিন করে রিমান্ড দিয়েছে আদালত এবং তদন্তে ধর্ম অবমাননার কোনো প্রাথমিক প্রমাণ পাওয়া যায়নি।

বরিশাল জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি অসিত রায় সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলার সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাস, আইনজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এড. সুবাস দাস নিতাই, কমিউনিস্ট পার্টি জেলা সাধারণ সম্পাদক দুলাল মজুমদার, স্বপন কর, মিঠুন দত্ত, অনিক গোলদার, রাখি দাস, প্রান্ত দত্ত, অনিম বসু, চিন্ময় রায়, অয়ন চক্রবর্তী।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক দু়লাল দাস, বীর মুক্তিযোদ্ধা ললিত দাস, বরিশাল জেলা যুব ঐক্য পরিষদের সাবেক সভাপতি চন্দন কুমার দাস, সম্পাদক শুভ দাস কমল, আর্যলক্ষী সমিত, নন্দ দুলাল সাহ, তুষার সেন সহ বিভিন্ন মঠ মন্দিরের নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019