সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বরিশাল বিমানবন্দরের নাম শহীদ ওসমান হাদীর নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
বরিশাল বিমানবন্দরের নাম জুলাই আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর নামে নামকরণের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।
রোববার ২১ ডিসেম্বর দুপুরে বরিশাল–ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় প্রায় এক ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখায় যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে যাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
এ কর্মসূচিতে আরও দাবি জানানো হয়, শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসি কার্যকর করতে হবে।
বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. সবুজ আকনের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির রহমান, যুবদল নেতা মো. জাকারিয়া সেতুসহ বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মো. সবুজ আকন বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের দাবি—বরিশাল বিমানবন্দরের নাম শহীদ ওসমান হাদীর নামে নামকরণ করতে হবে। তিনি গণতন্ত্র ও ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করেছেন। তার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসি নিশ্চিত করতে হবে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল বিমানবন্দরের নাম শহীদ ওসমান হাদীর নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

আপডেট সময় : ১১:৪১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫