ঝালকাঠিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ করে ব্লকেড
- আপডেট সময় : ১১:৩১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;

ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি ও গণঅধিকার পরিষদের যৌথ উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শনিবার বিরতির পর রবিবার দুপুর একটা থেকে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করছেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা আহবায়ক আল তৌফিক লিখন, সদস্য সচিব রাইয়ান বিন কামাল, জাতীয় নাগরিক পার্টি ঝালকাঠি জেলা প্রধান সমন্বয়কারী মাইনুল ইসলাম মান্না, ঝালকাঠি ২ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মাহমুদুল ইসলাম সাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর হত্যার ঘটনায় ও জড়িতরা আটক না হওয়ার প্রতিবাদে গত ১৮ ও ১৯ ডিসেম্বর মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন। অদ্যাবধি শরীফ ওসমান হাদির হত্যাকারীরা গ্রেফতার না হওয়ায় পুনরায় মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করছেন।
আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিলে বলেন হাদী এখন কবরে খুনি কেন বাহিরে । আমরা সবাই হাদী হব ইনসাফের কথা বলব । এ হাদী লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে।
এ সময় বক্তারা বলেন যতক্ষণ পর্যন্ত জেলা প্রশাসক ও পুলিশ এখানে এসে আমাদের সাথে আসামির গ্রেফতার ও বিচারের আশ্বাস না দেওয়া পর্যন্ত আমরা অবরোধ প্রত্যাহার করব না।
সড়কের চারপাশে বিপুল শঙ্কক গাড়ি আটকা পড়ে যায়
দূর দিগন্ত থেকে আসা জনগণ চরম ভোগান্তিতে পড়েন।
তারা পায়ে হেঁটে বিকল্প পথে গন্তব্যে প্রচার চেষ্টা করেন।
সরজমিনে দেখা যায় রোগী বহনকারী এম্বুলেন্স, কাঁচামালের গাড়ি তারা বেরিকেট সরিয়ে ছেড়ে দিচ্ছে।



















