সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বরিশালের বাবুগঞ্জে ওসমান হাদি হত্যার প্রতিবাদে গণধিকার পরিষদের বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বাবুগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গণধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনসমূহ।

বুধবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টায় বাবুগঞ্জ উপজেলার বরিশাল–ঢাকা মহাসড়কের রামপট্টি এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে গণধিকার পরিষদের উপজেলা শাখা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ কর্মসূচি চলাকালে বরিশাল–ঢাকা মহাসড়কের উভয় পাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভ কালে নেতাকর্মীরা ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, এই হত্যাকাণ্ড স্বাধীন মতপ্রকাশ ও গণতান্ত্রিক আন্দোলনের ওপর সরাসরি হামলা। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

এ সময় বিভিন্ন স্লোগান ও বক্তব্যের মাধ্যমে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয় এবং সারাদেশে এর প্রতিবাদ জোরদার করার আহ্বান জানানো হয়।
বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সহ সভাপতি রানা আহমেদ,
বরিশাল জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিক হাওলাদার,
জেলা যুব অধিকার পরিষদ এর সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন হাওলাদার।
বাবুগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের নেতা মো. জাহিদুল ইসলাম রিয়াদ, মোঃ ইয়াসিন আরাফাত।
ছাত্র অধিকার পরিষদ বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. নয়ন ফকির, সাধারণ সম্পাদক কে. এম. আলামিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালের বাবুগঞ্জে ওসমান হাদি হত্যার প্রতিবাদে গণধিকার পরিষদের বিক্ষোভ

আপডেট সময় : ০২:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫