সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক ঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের তিনজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের চরহোগলপাতিয়া গ্রামে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল ওই গ্রামের বাসিন্দা মো. সানাউল হাওলাদার ও তার পিতা আব্দুল মালেক হাওলাদারের সঙ্গে প্রতিবেশী জুবায়ের, রোমান, জহিরুল ও রাশেদের জমিতে গরু বাঁধা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে অভিযুক্তরা অকথ্য ও অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকলে সানাউল ও তার পিতা এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও ধারালো চাপাতি নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় সানাউল হাওলাদার ও আব্দুল মালেক হাওলাদার গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় সানাউলের স্ত্রী মৌসুমি তাদের রক্ষা করতে এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।

পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং সবাই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সানাউল হাওলাদার অভিযোগ করে বলেন,
আমাদের ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বাবুগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশের একটি সূত্র জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার পর থেকে চরহোগলপাতিয়া গ্রামে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।
এদিকে স্থানীয় সচেতন মহল দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত

আপডেট সময় : ০২:৪৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫