১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
দর্শনায় মুক্তিযোদ্ধাদের সাথে বাবু খাঁনের মতবিনিময় এরহম ধুইক্কা ধুইক্কা মরার চাইতে মোগো বিষ দিন একসাথে খাইয়া মইর্রা যাই। বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র জীবননগরে যুবকের মরদেহ উদ্ধার জীবননগর সেনা হেফাজতে নিহত বিএনপি নেতার জানাজা সম্পন্ন,আজ(বৃহস্পতিবার) দাফন ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত বরিশালে জাল টাকাসহ ৪ কিশোর আটক, প্রিন্টার-কম্পিউটার উদ্ধার বাবুগঞ্জে বিস্ফোরক মামলা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার। বাবুগঞ্জে চুরি-ছিনতাই বেড়ে জনমনে আতঙ্ক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন! বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে দ্বিতীয় কিস্তির চেক বিতরণ
সিআইপি নির্বাচিত চুয়াডাঙ্গার কৃতী ব্যবসায়ী সাহিদুজ্জামান টরিক

সিআইপি নির্বাচিত চুয়াডাঙ্গার কৃতী ব্যবসায়ী সাহিদুজ্জামান টরিক

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গার কৃতী ব্যবসায়ী সাহিদুজ্জামান টরিক ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরুপ কমার্শিয়ালি ইম্পরট্যান্ট পারসন (সিআইপি) হিসেবে নির্বাচিত হয়েছেন। চুয়াডাঙ্গার মৃত সামসুজোহার পুত্র
সাহিদুজ্জামান টরিক দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। স্থানীয় পর্যায় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং রাজস্ব প্রদানে তার অবদান প্রশংসনীয়। বিশেষ করে চুয়াডাঙ্গা অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে তার ভূমিকা উল্লেখযোগ্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, ব্যবসা ক্ষেত্রে ধারাবাহিক সাফল্য, নিয়মিত কর পরিশোধ এবং সামাজিক দায়বদ্ধতা পালনের স্বীকৃতি হিসেবেই তাকে সিআইপি হিসেবে নির্বাচিত করা হয়েছে। তিনি শুধু একজন সফল ব্যবসায়ীই নন, একই সঙ্গে একজন সমাজসেবী হিসেবেও পরিচিত। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে তিনি নিয়মিত সহায়তা করে থাকেন।
সিআইপি নির্বাচিত হওয়া প্রসঙ্গে সাহিদুজ্জামান টরিক বলেন,
“এই সম্মান আমার একার নয়। আমার পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই আজকের এই অর্জন। ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমাজকল্যাণে আরও বেশি ভূমিকা রাখতে চাই।”তার এই সাফল্যে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, সাহিদুজ্জামান টরিকের মতো উদ্যোক্তারা দেশের ব্যবসা ও শিল্পখাতকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019