সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

আমার রক্তে কোন হারামির টাকা নেই দুর্নীতির বিরুদ্ধে কোন আপোষ নাই -জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ আমার রক্তে কোন হারামির টাকা নেই দুর্নীতির বিরুদ্ধে কোন আপোষ নাই। দুর্নীতিবাজ যে-ই হোক তার বিরুদ্ধে এ্যাকশন। হোক সে সরকারি কোন কর্মকর্তা, জনপ্রতিনিধি বা কোন রাজনৈতিক ব্যক্তি কোন ছাড় দেয়া হবে না।
তেঁতুলিয়ায় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, গণমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণের সাথে মতবিনিময় ও গণশুনানি সভায় পঞ্চগড়ের নবাগত জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান এসব কথা বলেন।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু’র সভাপতিত্বে মতবিনিময় সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ, বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, আবু বক্কর সিদ্দিক কাবুল, জামায়াতে ইসলামীর আমির আব্দুল হাকিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান হাবিব, সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী ও শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, ভজনপুর ইউপি চেয়ারম্যান মসলিম উদ্দিন সহ বিভিন্ন সংবাদমাধ্যম কর্মীরা, সেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন, ট্যুরিজম ডেভেলপমেন্ট এসোসিয়েশন সহ অন্যান্য সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও তেঁতুলিয়াকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে আরও কি কি পদক্ষেপ নেয়া দরকার এবং উপজেলা শহরকে পর্যটকদের কাছে আকর্শনীয় করতে নানামুখী উন্নয়ন প্রকল্প প্রস্তাব গৃহীত করা হয়।
‘কেমন জেলা প্রশাসক চাই’ ডিসির এমন জিজ্ঞাসায় মতামতে অংশ নেয়া স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা সমস্যা, সম্ভাবনা কথা তুলে ধরলে গুরুত্বপূর্ণ মতামতসমূহ নোট করে তা নিয়ে কাজ করতে চান জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আমার রক্তে কোন হারামির টাকা নেই দুর্নীতির বিরুদ্ধে কোন আপোষ নাই -জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান

আপডেট সময় : ০৫:৪৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫