বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত……
- আপডেট সময় : ০৫:৪৪:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খেলা দিয়ে জিয়ার আশু রোগ মুক্তি কামনায় চর ধুলেশ্বর মৎস্য বন্দরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতির আয়োজনে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কলাপাড়া উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম মৃধা, সবাই সভাপতিত্ব করেন চক দোলেশ্বর মৎস্য বন্দর বাজার কমিটির সভাপতি মোঃ সোহেল হাওলাদার।
সবাই বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম, সাংগঠনিক সম্পাদক গাজী মোঃ রুহুল, ক্রিয়া সম্পাদক মোঃ আক্তারুজ্জামান পিন্টু, পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ সোয়েবুর রহমান শোয়েব, উপজেলা কমিটির সদস্য মোঃ সিদ্দিক প্রমুখ।
সভায় রফিকুল ইসলাম মৃধা বলেন ঝড়ে দুর্ঘটনা কবলিত কারণে যদি কোন জেলে মৃত্যুবরণ করে তাহলে তার পরিবারকে ৫০০০০ টাকার পরিবর্তে ৫ লক্ষ টাকা সরকারকে দেওয়ার দাবি জানান, জেলে কার্ড সংস্কার করে প্রকৃত জেলেদেরকে কার্ড দিতে হবে, অবরোধকালীন সময়ে জেলেদের চালের পাশাপাশি বাজার করিতে ৫০০০ করে টাকা দিতে হবে, চাল বিতরণের সময় জেলে সমিতির সদস্যদের উপস্থিত রাখতে হবে।
রফিকুল ইসলাম মৃধা আরও বলেন জননেতা জনাব এবিএম মোশারেফ হোসেন সমুদ্রের পাশে তার বাড়ি, জেলেদের মাঝেই তিনি বড় হয়েছেন, কাটিয়েছেন শৈশব কৈশোর, তাই জেলেদের দুঃখ দুর্দশা দেখেই তিনি বুজেন। আপনারা সঙ্ঘবদ্ধভাবে এবিএম মোশারফ হোসেনকে এমপি বানানোর জন্য সর্বাত্মক সহযোগিতা করলে আপনাদের দাবি দাওয়া তিনি পূরণ করতে পারবেন।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা, দেশে ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।




















