১২ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপিত বানারীপাড়ায় বিএনপি নেতার বড় পদ বহাল রেখে ছোট পদ স্থগিত নিয়ে প্রশ্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা কারাগারে তেঁতুলিয়ায় নবীণ শিক্ষকদের সংবর্ধনা প্রদান ও বার্ষিক বনভোজন তেঁতুলিয়ায় খাতেমুন জব্বার ফাউন্ডেশন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং মহড়ায় পথচারী গুলিবিদ্ধ দামুড়হুদায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত বাবুগঞ্জে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে মারধোর ও টাকা ছিনতাই।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি: উন্নয়ন ও সেবায় নতুন দৃষ্টান্ত

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি: উন্নয়ন ও সেবায় নতুন দৃষ্টান্ত

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণের পর আজ তার দায়িত্বপালনের এক বছর পূর্ণ হলো।
২০২৪ সালের ১ ডিসেম্বর তিনি যোগদান করেছেন।

চ্যালেঞ্জপূর্ণ সময়ে দায়িত্বভার গ্রহণ করে গত এক বছরে তিনি প্রশাসনিক কার্যক্রম, জনসেবা এবং অবকাঠামোগত উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে সফলভাবে সময় অতিক্রম করেছেন।

দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সরকারের বরাদ্দকৃত সম্পদকে মানুষের কল্যাণে সুষ্ঠুভাবে ব্যবহারের পাশাপাশি উপজেলা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। দেশের অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যেও তিনি জনগণের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়েছেন।

এক বছরের কর্মকালে তিনি দ্রুততম সময়ে জনগণের সমস্যা সমাধান, সেবা প্রাপ্তি সহজীকরণ এবং দাপ্তরিক কার্যক্রমকে জনবান্ধব করার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছেন। অসমাপ্ত ফাইল নিষ্পত্তি, সেবাগ্রহীতার অভিযোগ গ্রহণ, তাৎক্ষণিক ব্যবস্থা ও মাঠপর্যায়ে তদারকিও বাড়ানো হয়।

ইউএনও ফারুক আহমেদের নেতৃত্বে বাবুগঞ্জ উপজেলায় দৃশ্যমান অবকাঠামোগত উন্নয়ন ঘটেছে। এর মধ্যে উল্লেখযোগ্য উপজেলা পরিষদের পুকুর সৌন্দর্য বর্ধন, উপজেলা পরিষদ সীমানা প্রাচীর নির্মাণ, শিশুদের জন্য আধুনিক ও নিরাপদ খেলাধুলার স্লাইডার নির্মাণ, অফিসার্স কোয়ার্টারের নান্দনিক ঘাটলা নির্মাণ, উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায়, গৃহহীন ও প্রতিবন্ধী পরিবারের জন্য বসবাসযোগ্য ঘর নির্মাণ ও প্রদান, সড়ক, কালভার্ট ও জনসুবিধামূলক স্থাপনা সংস্কার,

এই প্রকল্পগুলো স্থানীয় জনগণের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এনে উপজেলা উন্নয়নের গতি বাড়িয়েছে।

ইউএনও নিয়মিত মাঠ পরিদর্শন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, শিক্ষা প্রতিষ্ঠান মনিটরিং, বাজার দরের তদারকি, দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিতকরণসহ নানা ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখছেন। এ ছাড়া বিভিন্ন দপ্তরের সমন্বয়, উন্নয়ন কমিটির সভা এবং ইউনিয়ন পর্যায়ে সরকারি সেবা শক্তিশালী করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন।

ভবিষ্যতেও সেবার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ইউএনও ফারুক আহমেদের নেতৃত্বে বাবুগঞ্জে গত এক বছরে উন্নয়নমূলক কর্মকাণ্ডে একটি নতুন ধারা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা আগামীতেও তার দক্ষ নেতৃত্বে বাবুগঞ্জ উপজেলা উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবায় আরও অগ্রগতি লাভ করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019